সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মান্দায় সিআইডি পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় তিন যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
৯ অক্টোবর, রবিবার দুপুরে নওগাঁ রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৫), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২২) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৭)।
এদের মধ্যে হাফিজুর রহমান ঢাকা সিআইডিকে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়া, আটক তুষার আলম নওগাঁ সরকারী কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও মাহফুজ জামান ভবঘুরে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাদের হাফিজুর রহমান স্বীকার করেন ডোপটেস্টে মাদকসেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে ডুব্লিকেট পরিচয়পত্রে চাঁদাবাজির পেশায় জড়িয়ে পড়েন। তুষার ও জামান এ পেশায় তাঁর অন্যতম সহযোগী।
উপজেলার হাটোইর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী রতন চন্দ্র সরকার জানান, তিনি অনলাইনে ফ্রিল্যান্সিং ব্যবসা করেন। আটক হাফিজুর রহমান ১০ দিন আগে সিআইডি পরিচয়ে তাকে গ্রেফতারসহ বিভিন্ন হুমকি দিয়ে ১৮ হাজার টাকা নিয়ে যান।
রতন চন্দ্র সরকার আরও বলেন, গত দুই-তিন দিন ধরে হাটোইর এলাকার কৌশিক চন্দ্র সরকারের কাছে একইভাবে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন হাফিজুর রহমান। রবিবার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাদের ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। এসময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park