সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চকবাজারে র‍্যাবের অভিযান: নিষিদ্ধ পলিথিন কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর চকবাজার থানাধীন পোস্তা এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্প সহযোগিতা প্রদান করে।
র‍্যাব সূত্র জানায়, অভিযান চলাকালে পোস্তা এলাকার একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় পরিবেশবিরোধী কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি একটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল, নকল ওষুধ এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park