সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপি জামাতের অপ-রাজনীতির বিরুদ্ধে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি।

  • আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪০৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

আজ ১০ ডিসেম্বর ২০২২ ইং তারিখ দুপুরে বিএনপি জামাতের অপ-রাজনীতি, জ্বালাও -পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষার্থে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালিত হয়।

সকাল থেকেই কালিন্দী ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন আতাশুরে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নয় এলাকার সর্বস্তরের জনগণও এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপি জামাতের ঘৃণ্য কর্মসূচির প্রতিবাদ জানান।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মাস্তান এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য কামরুল ইসলাম (কামু), কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী এহসান উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি হাজী আনোয়ার হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক সদস্য হামিদা বেগম লতা, রাজীব আহমেদ, মোঃ শাহাদাত হোসেন, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমুল জাহাঙ্গীর রিপন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোজা নোমান ও অনিক হোসেন পিন্টু সহ অন্যান্য নেতা-নেত্রীবৃন্দ।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ বলেন আগামীতেও বিএনপি জামাতের যে কোন নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন এবং জনগণকে ঐ সকল অপকর্মে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত সকলে মধ‍্যাহ্ন ভোজনে মিলিত হন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park