সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: আটক ২,

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

​ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ও ধারা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার ( ১১ জুলাই ) পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
​অভিযানটি পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
​অভিযান চলাকালীন ধুরাইল ও ধারা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ৩৮ পিস ইয়াবাসহ সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সুমনের ডোপ টেস্ট করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
​এছাড়া, একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও একজনকে আটক করা হয়। ডোপ টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক একটি অভিশাপ, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনস্বার্থে ও একটি মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
​প্রশাসনের এমন কঠোর অবস্থানে এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park