সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পীরগঞ্জে কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫২৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যৌদ্যপীর কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এক ব্যক্তির দাফন শেষে কয়েকজন স্বজন নিজ নিজ পরিবারের মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে যান। এ সময় তারা কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কবরস্থানে ভিড় করেন।
সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জ পৌরসভার ভেলাতৈড় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্বজনদের তিনটি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যৌদ্যপীর কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, “এর আগেও এই কবরস্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, ঘটনাটি তাঁর নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে একই কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এরও আগে ২০২২ সালে ঠাকুরগাঁও শহরের পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সাম্প্রতিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park