বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

লৌহজংয়ে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে র‌্যাব-১০-এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। অভিযানে বর্ষা (১৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার ফারুক সরদারের মেয়ে।

এ সময় তার কাছ থেকে ২১০ গ্রাম গাঁজা, ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩৭ হাজার ৫০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার ৮০০ টাকা।

একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. সাব্বির (১৯) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি আলাউদ্দিন ওরফে আলালের ছেলে। তার কাছ থেকে ৩ দশমিক ৫ গ্রাম হেরোইন, ২১০ গ্রাম গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-১০ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park