সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পৃথক পৃথক অভিযানে ১,০০০ লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযানে ১,০০০ (এক হাজার) লিটার চোলাইমদ ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ১৮ ও ১৯ জুলাই ২০২৬ তারিখে আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১৮:২০ ঘটিকায় আশুলিয়া থানার টংগাবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী শান্ত ইসলাম রহিম (২২), পিতা- মো. কবির হোসেনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
একই দিন রাত ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকা থেকে মো. আলমগীর হোসেন (৩১), পিতা- মৃত আব্দুল মান্নানকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পরবর্তীতে ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ০০:৪৫ ঘটিকায় আশুলিয়া থানার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মারমা (৪৫), পিতা- মুংসসিং এবং কালাবি চাকমা (৩৮), স্বামী- সুমন মারমা, পিতা- বিজুধনকে ১,০০০ (এক হাজার) লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park