বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজধানীর জুরাইনে র‌্যাব-১০-এর অভিযান: প্রায় ৭৩ হাজার টাকার ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭২ হাজার ৭০০ টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
র‌্যাব-১০ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র‌্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল জুরাইন বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২৫ পুরিয়া গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৭০০ টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. জাবেদ (৪০)। তার পিতার নাম মৃত চান মিয়া। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মহিষলখোলা এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, জাবেদ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর জুরাইনসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আলোকে র‌্যাব ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park