
নিজস্ব প্রতিবেদক:
গত ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাঘাইছড়ি থানার সিআর-৩২৮/২৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ মোস্তফা (২৮), পিতা- মোঃ কামাল, সাং- মিয়া পাড়া, ৩নং ওয়ার্ড, ৩৭নং আমতলী ইউনিয়ন পরিষদ, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি, কোতোয়ালী থানাধীন বনরূপা বাজার এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে বাঘাইছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম-এর অনুরোধে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মাইন উদ্দীন অভিযান পরিচালনা করে ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ১৮:৪০ ঘটিকায় বনরূপা বাজার এলাকা থেকে উক্ত আসামীকে গ্রেফতার করেন এবং কোতোয়ালী থানা হাজতে হেফাজতে রাখা হয়।
পরবর্তীতে ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০ ঘটিকায় বাঘাইছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে আসামীকে নিজ হেফাজতে গ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারি পরোয়ানা মূলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ আইন – শৃঙ্খলা রক্ষা, পলাতক আসামী গ্রেফতার এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।