মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত: দুটি হোটেলকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

​ময়মনসিংহের হালুয়াঘাট পৌরশহরের বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫,৫০০ (সাড়ে পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পৌরশহরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মের ব্যত্যয় ঘটানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইনের আওতায় পৌরশহরের হোটেল নিরালা-কে ৫,০০০ টাকা এবং মদিনা হোটেল-কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
​অভিযানকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park