বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে’র পলাতক আসামি গ্রেফতার ও মাদকবিরোধী অভিযানের সাফল্যে জেলা পুলিশের সম্মাননা।

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পঠিত

রানা মাহমুদঃ

বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
সোমবার যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের একটি থানায় হামলা ও ভাঙচুর মামলার এক পলাতক আসামি রিফাত যশোরে আত্মগোপন করে ছিলেন। গোপন তথ্য সংগ্রহ, নিবিড় নজরদারি এবং দক্ষ তদন্তের মাধ্যমে এসআই অলোক কুমার দে তার অবস্থান নিশ্চিত করে সফল অভিযানে তাকে গ্রেপ্তার করেন।
এছাড়া উপশহর পুলিশ ক্যাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন। এসব অভিযানে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
শুধু তাই নয়, যশোরের একটি আলোচিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, তদন্ত দক্ষতা এবং পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
একই অনুষ্ঠানে অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা পুলিশের আরও ৩৫ জন সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park