
বাবলু শেখ রাজবাড়ীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এর রাজবাড়ী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বুধবার ২২ জুলাই, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মতবিনিমা সভার প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আংশিক কমিটি ঘোষণা করেন ।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৩১বিশিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি হিসাবে ঘোষণা করেন মোঃ শফিকুর রহমানকে ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন মোঃ ফরহাদ শেখ কে,বাংলাদেশ জাতীয়তাবাদীর রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করা হয় ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু ।
শফিকুর রহমানের সভাপতিত্বে এস এম সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখছেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম , বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে কর্মচারী দলের সভাপতি আহসান হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর ও বিভাগীয় সমন্বয়ক মোঃ নুর ইসলাম, শাহারউদ্দিন আহমেদ, মোঃ সোহেল হাওলাদার, মোঃ হাফিজুর রহমান , রওশন আলী শামিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।