সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত কফ সিরাপভিত্তিক মাদক ‘স্কাফ’-এর বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই মুন্সীগঞ্জে পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‍্যব-১০।

এ সময় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ওই মাদক বহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও।

র‍্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে স্কাফ সিরাপের অপব্যবহার বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন মহাসড়ক ও পদ্মা সেতু করিডোর ব্যবহার করে এই মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park