সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার তাদের ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) এবং কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে হুমায়ুন কবিরের প্যান্টের পকেটে থাকা দুটি নীল পলিথিন থেকে ৫০০ পিস এবং আনোয়ার ইউসুফের পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
থানার রেকর্ডপত্র যাচাই করে পুলিশ জানতে পারে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ তিনটি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park