
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী সদর উপজেলা ঢাকা খুলনা হাইওয়ে সড়কে খানখানাপুর রেলগেট এলাকায় রবিবার ২৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫জন আহত ও ২জন নিহত হয়।
জানা গিয়েছে ফরিদপুর ধুলদি পাওয়ার প্লান্ট থেকে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে মালবাহী ট্রেনটি ছেরে যায়, ট্রেনটি খানখানাপুর রেলগেট পার হওয়ার পরে বেরিয়ার উঠিয়ে দেয়া হয়, দায়িত্বে থাকা গেটম্যান বেরিযার উঠিয়ে দেয়ার পরে দূর থেকে রাতের অন্ধকারে দেখা যায় একটি ট্রেন আসছে, গেটম্যান বেরিয়ার নামিয়ে দিতে গেলে ততক্ষণে দুর্ঘটনা ঘটে যায় ।
রাজবাড়ী রেলওয়ে সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক সহ ২৬ টি পিটিও ছিল ২১২২ নাম্বার বগি বিচ্ছিন্ন হয়ে এই দুর্ঘটনা ঘটে,তবে বিচ্ছিন্ন কখন কোথা থেকে হয়েছে তা জানাতে পারেননি এই প্রকৌশলী,তবে তদন্ত প্রতিবেদন রিপোর্ট পেলে বিস্তারিত কারন জানা যাবে ।
মালবাহী ট্রেনের সংঘর্ষে চারটি যানবাহন দুমড়ে মুচড়ে যাওয়ার খবর পেয়ে দূরত্ব ঘটনা স্থলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় ও দুজন ম্যাজিস্ট্রেট সহ ঘটনাস্থলে গিয়ে তদারকি করে, এ সময় রাজবাড়ী ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যোগে আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়।
তিনি আরো বলেন মাহিন্দ্র ও অটোরিকশাটি একেবারেই দুমড়ে মুচরে যায়, অন্ধকারে কোন শিশু বাচ্চা যাত্রী ছিটকে আশেপাশে পড়ে গিয়েছে কিনা তা পুনরায় আমরা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি ।
এবং রেকারের মাধ্যমে লোকাল বাস টি সরিয়ে হাইওয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে ।
এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দুজন ম্যাজিস্ট্রেট ঘটনা স্থল তদারকি অব্যাহত রেখেছে। এবং আহতদের সর্বক্ষণই চিকিৎসার খোঁজখবর সহ তাদের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার( ওসি) উত্তম কুমার ঘোষ বলেন দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রাজবাড়ী সদর থানা হাইওয়ে ও ফায়ার সার্ভিস সহ সকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা গ্রহণ করে এবং অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
মালবাহী ট্রেনের সঙ্গে মাহিন্দ্র অটোরিকশা মোটরসাইকেল লোকাল বাস সংঘর্ষ হয়, এতে মাহিন্দ্র ও অটোরিকশা লোকাল বাস দুমড়ে মুচছে গিয়ে ৬ যাত্রী গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল চালক সামান্য আহত হয়, এরমধ্যে গুরুতর ৬ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যেই মারা যায় খানখানাপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় ব্রাক পাড়ার প্রবাসী মনোয়ার হোসেন, এতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর এক যাত্রী বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের আব্দুল মালেক, এতে গুরুতর আহত,আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার লিয়াকত ও আশিক,খানখানাপুর ইউনিয়নের বলাই, সদর উপজেলা শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় এলাকার মোহাম্মদ নূরু শেখ, সদর উপজেলা আলিপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার নুরুল ইসলাম, কালুখালী উপজেলার বিল্লাল হোসেন ,এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার বিষয়টি খতিয়া দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে ।