সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

এ.কে পলাশ,
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পৃথক অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)কে উত্তর সতানন্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই (নিঃ) আবু বাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে আরেক ব্যক্তিকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ৪৮ পিস।
এছাড়া এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকা থেকে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
একই দিনে এসআই (নিঃ) কমল কৃষ্ণের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)কে উত্তর গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে কুমি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park