সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার রাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। অভিযানের সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকচালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা সব সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। জব্দ করা ৩৮০ বস্তা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
আটক ট্রাকের চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায় বলে প্রশাসন জানিয়েছে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, বৈধ চালান ছাড়া সার পরিবহন করায় ৩৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক ও হেলপারকে জরিমানা করা হয়েছে। বাজেয়াপ্ত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযান চলাকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park