
নুর আলম
চীফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (১১-ই ডিসেম্বর) সন্ধায় জাজিজা উপজেলা মৎসজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে জিএম সালাউদ্দিন মাস্টার আহ্বায়ক, মিল্টন সরদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ তোফাজ্জল হাকিদার সদস্য সচিব ও মাস্টার আনোয়ার ফকিরকে যুগ্ন সদস্য সচিব করে ৫৭ সদস্যের কমিটির অনুমোদন দেয় জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি।
মাষ্টার জিএম সালাউদ্দিনের উপস্থাপনায় কমিটি ঘোষণার অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী লীগের সদস্য ডাঃ শফিকুক ইসলাম। এসময় ল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজি রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ মোল্লা, বিএম ইলিয়াস হোসেন সহ নব গঠিত উপজেলা মৎস্যজীবী লীগের সদস্যরা।