বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী

রাজবাড়ীতে নানা আয়োজনে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে প্রেসক্লাবে গিয়ে আলাচনা সভা, কেঁক কাটা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।কেঁক কেটে মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর পূতি ও ১৬ বছরে পদার্পন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদ এর প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া।

উদ্বোধনের পর আলোচনা সভা শেষে শহরের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও একুশে টেলিভিশন এবং কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ সুমন মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন,প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোঃ জহুরুল হক,শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ।
অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তি,শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাছরাঙ্গা টেলিভিশন শুরু থেকেই তাদের সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে তাদের সুনাম ধরে রেখেছে। ভবিষ্যতেও তাদে এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করেন।সেই সাথে মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

উত্তম কুমার ঘোষ,, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা রাজবাড়ী, তিনি বলেন, মাছরাঙ্গা টেলিভিশনের ১৫ বছর থেকে ১৬ তম বছরে পদার্পন’কে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানান।মাছরাঙ্গা টেলিভিশন এমন ভাবে তাদের সংবাদ প্রচার করুক যাতে পরবর্তী প্রজন্ম জানুক যেন মাছরাঙ্গা টেলিভিশন ভালো ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে।এই লক্ষ বাস্তবায়নে ও ভবিষ্যতে যেন আরো ভালো ভালো সংবাদ প্রচার করে সে কামনা করেন।

মোঃ আব্দুস সালাম মিয়া,প্রশাসক রাজবাড়ী জেলা পরিষদ, তিনি বলেন, মাছরাঙ্গা টেলিভিশন সাদাকে সাদা বলে কালো’কে কালো বলে।মাছরাঙ্গা টিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং সবসময় সঠিক সংবাদ প্রচারনকরতে সাংবাদিকদের অনুরোধ জানান, ধারাবাহিকতা ধরে রাখতে সবসময় যেন মাছরাঙ্গা টেলিভিশন ভালো সংবাদ পরিবেশন করেন সে দাবীও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park