মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ই’য়া’বা’সহ গ্রে’প্তা’র ৩ (তিন)

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পঠিত

সাধন সাহা জয়
​ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—আবু সারোয়ার (পিতা: আবুল কাশেম), মোহাম্মদ হৃদয় (২৮) (পিতা: মোহাম্মদ কাশেম) এবং জুয়েল প্রকাশ আলম (২৭) (পিতা: নুরুল ইসলাম)। তাদের সবাই কৃষ্ণনগর গ্রামের নিজ নিজ এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে নবীনগর থানার এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কৃষ্ণনগর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ১৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসা ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park