মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেছারাবাদের সমুদয়কাঠীতে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

আরিফ বিল্লাহ
নেছারাবাদ(পিরোজপুর)

নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২ জুলাই বাদ মাগরিব বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের সামনে উক্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আনোয়ার হোসেন খানের সপভাপতিত্বে এবং এনায়েত হোসেন খানের পসঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ সোহাগ হাওলাদার।বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক নাসির উদ্দিন মাষ্টার,বিএনপি নেতা শাকিল আহম্মেদ,শাহ আলম তালুকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহম্মেদ,ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোহাগ হাওলাদার বলেন খাদ্য অধিদপ্তর সহ সরকারি দপ্তরগুলো ফ্যাসিষ্ট দ্বারা নিয়ন্ত্রিত বিধায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা থাকার পরেও কৃষক ন্যায্য মুল্যে
সরকারের কাছে ধান বিক্রয় করতে পারছেনা।আমরা কৃষক দল কৃষকদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ।আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে প্রয়োজনে জীবন দিয়ে দেব।সবশেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park