মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে গোল্ডেন লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় ।মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনসহ মোট ১০জন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত মাহেন্দ্রচালক আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ী গামী যাত্রীবাহী মাহেন্দ্রর (থ্রী-হুইলার) সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ও মাহেন্দ্রতে থাকা যাত্রী আহত হন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম বলেন, মাহেন্দ্র চালককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার এসআই নিলোৎপল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park