
রানা মাহমুদঃ
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
শনিবার (৮ আগস্ট) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজার ও রেলস্টেশনের খালপাড় ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, রাত ৮টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনে অভিযান চালিয়ে মো. সাজিদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।