মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাজিরায় ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ লিমন হোসেন ঢালী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটে জাজিরা থানাধীন ডুবিসায়বর সাকিনের ছাগলহাটা সংলগ্ন মসজিদের সামনে ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ওই এলাকা থেকে লিমন হোসেন ঢালীর হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত লিমন হোসেন ঢালী মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি এলাকার শাহ আলম ঢালীর ছেলে।
এ ঘটনায় জাজিরা থানায় মামলা নং-১০, তারিখ ১২ আগস্ট ২০২৬, জিআর নং-২২২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park