
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি :
আব্দুল ওহাব সরকার
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী বন্দর কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন মাস্টার, শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান লিটন, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম কালা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আতিকুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মমতাজুর রহমান, আমরুল ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং ৫নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও আমরুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।