সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ শাহাদাৎ হোসেন

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘরে থাকা জমি বিক্রির ২০ লাখ টাকা চুরির অভিযোগে হওয়া মামলায় ভুক্তভোগী নারীর আপন বোনজামাইসহ দুইজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাতে তাদের দুজনকে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা শহরের বটতলাহাট এলাকার অ্যাড. নাসিরুল হক নাসিরের ছেলে ও ভুক্তভোগী নারীর বোনজামাই সামিউল হক মাহি (২১) ও একই এলাকার জামিউল হোসেন জানির ছেলে সাব্বির হোসেন নূর (২০)। বটতলাহাট কালিগঞ্জ বাবুপাড়ার প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী মোসা. খালেদার ঘর থেকে তালা ভেঙে ২০ লাখ টাকা চুরির মামলায় প্রধান আসামী গ্রেপ্তারকৃত সামিউল হক মাহি।

মামলার নথি, ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, খালা শাশুড়ি খালেদার বাড়িতেই থাকতেন জামাই সামিউল হক মাহি। গত ২০ জুন সকাল ৮টার পর বাড়ির সকলে দাওয়াত খেতে আত্বীয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে স্টেশন থেকে জরুরি কাজ আছে বলে ফিরে যান জামাই সামিউল হক মাহি। এদিকে, দাওয়াতে খালেদা ও তার বোনের মেয়েসহ বাড়ির সকলে চলে যান। খালেদার অভিযোগ, সবাই দাওয়াতে যাওয়ার সুবাদে বন্ধু নূরকে নিয়ে বাড়ি থেকে টাকাগুলো চুরি করে মাহি। এমনকি সেই সময়ে বাড়ি থেকে একটি ব্যাগে করে টাকাগুলো তাদের দুজনকে নিয়ে যেতে দেখা গেছে আশপাশের সিসিটিভি ক্যামেরায়।

এ ঘটনায় জামাই সামিউল হক মাহি ও তার বন্ধু সাব্বির হোসেন নূরের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন শাশুড়ী মোসা. খালেদা। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে মামলা নথিভুক্ত করে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে টাকা চুরির ঘটনার পর নিজের ফেসবুক আইডি থেকে নানারকম হুমকি-ধামকি ও বিরূপ মন্তব্য করেন আইনজীবীপুত্র সামিউল হক মাহি। এসময় মাহি “৪ দিনে ৯৬ ঘন্টা হয়ে গেল, প্রচুর লাফালাফি করে বেড়ালি”, কি ব্যাপার ৬ দিন সমান ১৪৪ ঘণ্টা, আমার কিছুই করতে পারবি না, আমি ঘুরে ফিরে বেড়াই” এমন মন্তব্য করেন ফেসবুকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ঘরের মধ্যে থেকে ২০ লাখ টাকা চুরির মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে এঘটনার আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park