সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

আরিফুল ইসলাম
ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ আবু হুরাইয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে ভাঙ্গুড়া পৌর এলাকার অবদার বাধ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু হুরাইয়া মসজিদপাড়া এলাকার মো. বারিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে এ রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্ট দলীয় সূত্রের বক্তব্য পাওয়া যায়নি আরো জানা গেছে হুরাইয়া নিজেও একজন ছাত্রদলের সঙ্গে জড়িত এর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে ।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানায়, রাতের জরুরি ডিউটি ও বাজার ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জরুরি ডিউটি পার্টি অভিযান পরিচালনা করে। এ সময় আবু হুরাইয়ার কাছ থেকে ১৮০ পিস কমলা রঙের কথিত ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬৯ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে উদ্ধার করা আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ১৩ আগস্ট ২০২৬। পরে গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই রাতে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে স্থানীয় লোকজনের আটক করা তিনজনকে থানায় নিয়ে আসে বাজার ডিউটি পার্টি। তারা হলেন—মো. লিটন (৪০), পিতা মৃত আব্দুল গফুর, সাং-চৌবাড়ীয়া ভদ্রপাড়া; মো. মোস্তাফিজুর রহমান লিমন (২৮), পিতা মো. জহুরুল প্রাং, সাং-চৌবাড়ীয়া ভদ্রপাড়া এবং মো. মাহবুব এলাহী (১৮), পিতা এস এম তাওহীদ-উর-রহমান, সাং-কুমড়াডাঙ্গা।

পুলিশ জানায়, সম্ভাব্য অপরাধ ও শান্তিভঙ্গ প্রতিরোধের লক্ষ্যে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৫১ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক মামলার আসামি এবং ১৫১ ধারায় আদালতে পাঠানো ব্যক্তিদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park