সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন “আমান উল্লাহ আমান”

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দলের প্রবীণ নেতা, সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আমান উল্লাহ আমান বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় কেরানীগঞ্জ ও ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ সময় কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি মো. সাইদুর রহমান আংকু, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সদস্য ও কালিন্দী ইউনিয়নের জনতার চেয়ারম্যান মো. সামসুল হক লিটন কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেহবুব হোসেন-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমান উল্লাহ আমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতাকর্মীরা বলেন, আমান উল্লাহ আমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং গণমানুষের প্রতি দায়বদ্ধতা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে দলের জাতীয় নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্ত করায় কেরানীগঞ্জ ও ঢাকা-২-এর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীরা আরও বলেন, কেরানীগঞ্জের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—আমান উল্লাহ আমান ভাইকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘদিনের গণসম্পৃক্ততার কারণে রাষ্ট্র পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা মনে করেন।

কেরানীগঞ্জ ও ঢাকা-২ এলাকার জনগণ আশা প্রকাশ করে বলেন, জাতীয় স্থায়ী কমিটিতে আমান উল্লাহ আমানের অন্তর্ভুক্তির মাধ্যমে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও গণমানুষের বিভিন্ন দাবি জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

এদিকে আমান উল্লাহ আমানকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় কেরানীগঞ্জ ও ঢাকা-২-এর সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park