সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে আইয়ুব হিলটপ এর মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য খেয়ে এক শিশু হাসপাতালে

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী ঃ

রাজবাড়ী পৌর শহরের আইয়ুব হিলটপ নামে একটি শপিংমলে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্য মেয়াদ উত্তীর্ণ পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে ।
রাজবাড়ী পৌরসভার সামনে আইয়ুব হিল টপ থেকে মোহাম্মদ বাবুল মিয়া নামে এক ক্রেতা শিশু বাচ্চার জন্য একটি দুধ এর প্যাকেট ক্রয় করে,প্যাকেটের কিছু অংশ দুধ শিশুকে খাওয়ালে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজবাড়ী সদর হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেয়া হয় , এতে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে গিয়ে অভিভাবক দুধের প্যাকেটটি যাচাই-বাছাই করলে তাতে দেখা যায় পণ্যটি মেয়াদ উত্তীর্ণ , তথা সময় অভিভাবক এর বিষয়টি সন্দেহজনক হলে আইয়ুব হিল টপে গিয়ে জানতে চাইলে আইয়ুব হিল টপ এর প্রতিনিধিরা ওই অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ পাওয়া যায় ।
ওই সময় আইয়ুব হিলটপ এর ফ্রিজে রাখা বাকি দুধগুলো মেয়াদ উত্তীর্ণ বলে দেখা যায় ।
এ সময় অভিভাবক মোঃ বাবুল মিয়া সংশ্লিষ্ট থানা ও সংবাদকর্মীদেরকে বিষয়টি অবগত করলে ঘটনা স্থলে সংবাদকর্মীরা গেয়ে বিষয়টি জানতে চাইলে আযইয়ুব হিলটপ এর প্রতিনিধিরা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্বে বাধাপ্রধান সহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ।
এসময় ভুক্ত ভোগী বাবুল মিয়া রাজবাড়ী সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার পায়রা চৌধুরীর নিকট মুঠোফোনে অভিযোগ করিলে ঘটনা স্থলে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ।
এ সময় ভুক্তভোগী বাবুল মিয়ার অভিযোগের ভিত্তিতে আইয়ুব হিল টপ এ সংবাদকর্মীদের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় ।
অভিযোগের সত্যতা সহ বিপুল পরিমাণ শিশু খাদ্য ও বিভিন্ন খাদ্য পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া যায় ।
এর ই প্রেক্ষিতে ২০০৯ এর ভোক্তা অধিকার আইন এর ৫১ ও ৫৩ ধারায় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও বিক্রয়ের অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা অলিউর রহমান নামের এক কর্মকর্তাকে চার মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা সহ ওভায় দন্ডে দন্ডিত প্রদান করা হয় ।
এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় ।
এতে অভিযান পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা ভূমি সহকারি কমিশনার পায়রা চৌধুরী ।
অভিযান চলাকালীন সময়ে ভুক্তভোগী বাবুল মিয়া উপস্থিত ছিলেন তার বাড়ি রাজবাড়ি সদর উপজেলা রামকান্তপুর মুরালিপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেন এর ছেলে তিনি ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আইয়ুব হিল টপ এর প্রতিনিধি মোঃ অলিউর রহমান তার পিতা মোহাম্মদ আব্দুল রহমান খান গ্রাম বার্থা ইউপি বানিবহ সদর উপজেলা রাজবাড়ী ।

এ সময় আইয়ুব হিল টপ এর মেয়াদ উত্তীর্ণ সকল পণ্য সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করেন এক্সেটিউট ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park