সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টুঙ্গিপাড়ার তারাইল বাজারে বোটপাস ব্রীজের নির্মাণ কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হয়নি দৃশ্যমান কোনো কিছুই

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :

জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া-ঘাঘর সড়কের
ডুমুরিয়া ইউনিয়নের তারাইল বাজারে একটি ব্রীজের কাজ চলছে খুবই শ্লথ গতিতে।
ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন করার সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিলো গত জুলাই মাসের ৫ তারিখ। মোট কাজের ৩০% শেষ হয়েছে বলে প্রতীয়মান হয়।
সরেজমিন ব্রীজ নির্মাণ কাজ এলাকায় গিয়ে চারপাঁচ জন শ্রমিক ছাড়া কাউকে পাওয়া যায় নাই। ব্রীজ নির্মাণ এলাকায় একটি ভাঙ্গাচোরা সাইনবোর্ড রয়েছে।
পরে মোবাইল নাম্বার সংগ্রহ করে আবুল হাসান নামে একজনের সাথে কথা হলে তিনি নিজেকে ঠিকাদার বলে পরিচয় দেন।
তিনি বলেন,আমি মুল ঠিকাদার অসীম সিং এর পার্টনার। আমি তার সাথে যৌথভাবে কাজ করি। অর্থনৈতিক সংকটজনিত কারনে কাজের গতি বৃদ্ধি করা যাচ্ছে না। সরকার আমাদের টাকা না দিলে কাজ করা সম্ভব নয়।
এ ব্যাপারে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা গেছে প্রায় ছয় কোটি আটানব্বই লাখ টাকা ব্যয়ে ডব্লিউআরএম-সিআরআইএসপি প্রকল্পের শাতলা-বাগদা সাব প্রকল্পের ১ নং পোল্ডারের তারাইল বাজারে প্রস্তাবিত পানি নিয়ন্ত্রন কাম বোটপাস ওই ব্রীজের নির্মাণ কাজ চলছে বিডব্লিউডিবি’র স্পেশালাইজড বিভাগের তত্ত্বাবধানে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আনিস হায়দার খান এবং টুঙ্গিপাড়ার উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয় ফেরদৌসের সাথে আলাপ করার জন্য মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তারা কেউ অপর প্রান্ত থেকে সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park