মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

লুৎফর সিকদার
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে গতকাল রবিবার (১৬ আগষ্ট) রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জের একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ ১৩নং ওয়ার্ডের চর সোনাকুর সিও অফিস মোড় সংলগ্ন ধৃত আসামী শিপন মিয়ার রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে কৌশলে পালানোর সময় আসামী মোঃ শিপন মিয়া (৩১), পিতা- মৃত বিলায়েত মিয়া, মাতা- সুপিয়া বেগম, সাং- নবীনবাগ (মৎস্য অফিসের পাশে), থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ’কে NBAJEE অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করেন। ডিবির টিম আটককৃত আসামীর হেফাজত হতে আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন। আসামী শিপন মিয়ার উক্ত মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, আসামী শিপন মিয়ার মোবাইলে সর্বমোট ৫১(একান্ন)টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা আছে। আসামী শিপন মিয়া উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসতেছে। আসামী একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। আটককৃত আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park