সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে মিললো পিস্তল-গুলি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

সুজন চন্দ্র দাস
দাউদকান্দি কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দির উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি এলাকায় হত্যা ও দস্যুতাসহ চার মামলার আসামি মো. রাসেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: রাসেল (৩৪) ওই এলাকার জজ মিয়ার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল উপজেলার উত্তর হাসনাবাদ-ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে সড়কের উপর দাউদকান্দি মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই ইহসানুল হাসান, এসআই রেজোয়ানুল ইসলাম, এএসআই মো. সেলিম মিয়া, এএসআই সঞ্জয় প্রামাণিকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park