সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজোর কোনাপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজোর কোনাপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি মানিক চন্দ্র রায়ের স্ত্রী মামনি রানী রায় (২৬) এবং একই এলাকার স্বর্গেস চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম রসুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দূরবর্তী অজ্ঞাত উৎস থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাণীশংকৈলসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park