সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মামলার পরও প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়নি: হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

​এম এ মালেক
হালুয়াঘাট (ময়মনসিংহ):

​ময়মনসিংহের হালুয়াঘাটে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরও প্রধান অভিযুক্তকে গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

​বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বিলডোরা ইউনিয়নের পূর্ব নিশচিন্তপুর (দিগারকান্দা) এলাকার সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশ নেন।

​মানববন্ধনে স্থানীয়রা জানান, সম্প্রতি মো. আলাল উদ্দিনের ১৭ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে একই এলাকার মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় ১৫ আগস্ট মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

​বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা মাইন উদ্দিন অভিযোগ করে বলেন, “অভিযুক্ত রফিকুল ইসলাম এর আগেও এমন অপরাধ করেছে। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা—এই পরিচয়ের প্রভাব খাটিয়ে সে আগের ঘটনা ধামাচাপা দিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে বিদেশ থেকে ফিরে এসে আবারও এমন জঘন্য অপরাধ ঘটিয়েছে। আমরা অবিলম্বে এই লম্পটকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।”

​ভুক্তভোগী কিশোরীর বাবা মো. আলাল উদ্দিন বলেন, “ঘটনাটি জানার পরপরই আমি আত্মীয়স্বজনদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমি আমার মেয়ের ওপর হওয়া নির্যাতনের সুষ্ঠু বিচার এবং আসামির দ্রুত গ্রেফতার চাই।”

​মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ কারিকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park