সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে জমিসংক্রান্ত জেরে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ‘হত্যার’ অভিযোগে ছেলে ও পত্রবধু আটক

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

এম,এ মালেক
হালুয়াঘাট,ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা-কাটাকাটির জেরে রেজিয়া খাতুন (৮২) নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তাঁর ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হলে রেজিয়া খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় দুলাল মিয়া ও তাঁর স্ত্রী হোসনে আরাকে আটক করা হয় বলে জানা গেছে।

বাড়িয়াকান্দা গ্রামের বাসিন্দা ও নিহতের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, ‘রেজিয়া খাতুন আমার প্রতিবেশী। মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে মাটিতে ঢলে পড়তে দেখি।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park