সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়া উপজেলার ম্যাকপার্শ্বন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম, নারী ঘটিত অপকর্ম, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলাসহ একগুচ্ছ গুরুতর অভিযোগে তাকে ‘চাকুরী হইতে বরখাস্তকরণ’ গুরুদন্ড প্রদান করা হয়।
​জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী সূত্রে জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে তাঁকে বরখাস্ত করে একটি অফিস আদেশ জারি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব।
​অফিস আদেশ সূত্রে জানা গেছে, শিক্ষক মামুন অর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে কোন্দল সৃষ্টি, অফিসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি, নৈতিকতাহীন আচরণের ছবি ফোনে সংরক্ষণ, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, শিক্ষক হাজিরা খাতা ছিঁড়ে ফেলা, সহকর্মীদের হুমকি প্রদান এবং উর্ধ্বতন কর্মকর্তা সেজে ফোন করা সহ নানা অভিযোগ ওঠে।
​ঘটনাটি তদন্তে জেলা শিক্ষা অফিস থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রথম দফায় গত ১৬ জুন ২০২৬ খ্রি. এবং দ্বিতীয় দফায় ২৪ জুন ২০২৬ খ্রি. তারিখে তদন্ত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৩০ জুলাই ২০২৬ তারিখের এক আদেশে তাঁকে ৩ আগস্ট ২০২৬ তারিখে উপস্থিত হয়ে ব্যক্তিগত শুনানির সুযোগ দেয়া হলেও অভিযুক্ত শিক্ষক এতে অনুপস্থিত থাকেন। এই ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবীব বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অসদাচরণ এবং অনিয়মের বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁর বিরুদ্ধে বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park