মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বরিশালের গৌরনদীতে সংবাদে ছাএলীগ নেতার নাম প্রকাশ না করায় সাংবাদিকের উপর হামলাকারী সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার থানায় অভিযোগ।

  • আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পঠিত

উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ

প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর দুই দফা হামলা চালিয়ে বেধড়ক মারধরসহ পা ভেঙে দেয়ার ঘটনায় অবশেষে অভিযুক্ত ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদারকে দলীয় পদ থেকে বহিঃস্কার করা হয়েছে।
রোববার দুপুরে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাসেদ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্যে স্থানীয় সাংবাদিক মোল্লা ফারুক হাসানের ওপর হামলা চালায়। দুই দফা হামলার পর সন্ত্রাসীরা সাংবাদিককে অপহরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসান বরিশালের জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো’র নির্বাহী সম্পাদক, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।

রোববার দুপুরে হাসপাতালে থাকা অবস্হায় সাংবাদিক ফারুক হাসান বলেন, শনিবার শেষ বিকেলে তিনি বাড়ি থেকে টরকী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কসবা এলাকার বাসিন্দা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও কিশোর গ্যাংয়ের প্রধান রাসেদ হাওলাদার তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেল নিয়ে ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। একপর্যায়ে বিজয় দিবসের প্রকাশিত সংবাদে তার (রাসেদ) নাম না আসার অজুহাতে অর্তকিতভাবে হামলা চালিয়ে মোটরসাইকেলে তুলে অপহরনের চেষ্টা চালায়। প্রাণ বাঁচাতে তিনি (সাংবাদিক ফারুক) দৌঁড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আশ্রয় নেন। হামলাকারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে প্রকাশ্যে দ্বিতীয় দফায় সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুত্বর আহত করে তার বাম পা ভেঙে দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

সাংবাদিকের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই দাবিতে রোববার সকালে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park