সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়। থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএম মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. রবিউল হাসান (২৩), মন্দভাগ গ্রামের আল আমিন (৩২), শশীদল গ্রামের সাইদুল ইসলাম (৩৮), উত্তর শশীদল গ্রামের আশিকুর রহমান (৩৪), বাড়ানী গ্রামের মো. খলিলুর রহমান (৩০) ও মো. দুলাল মিয়া (৪০)।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন অপরাধে সাজা দেওয়া হয়। রবিউল হাসানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আল আমিনকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সাইদুল ইসলামকে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আশিকুর রহমানকে তিন দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, খলিলুর রহমানকে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং দুলাল মিয়াকে তিন দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আইনগত প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park