সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তুরাগে জনবান্ধব রাজনীতিক হিসেবে আলোচনায় আব্দুর রহমান বুলু

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

এস,এম সাঈদ হোসেন রিপন:

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানা এলাকার রাজনীতিতে সুশিক্ষিত, মার্জিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন (আব্দুর রহমান বুলু)। তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আব্দুর রহমান বুলু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি তিনি জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বুলু একজন ভদ্র, বিনয়ী ও কর্মীবান্ধব রাজনৈতিক কর্মী। তুরাগ থানার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এ কারণে স্থানীয় পর্যায়ে তিনি ‘বুলু ভাই’ নামে পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন বলে দাবি করেন তার অনুসারীরা।
তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন বলেও জানান নেতাকর্মীরা। দলীয় কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তুরাগের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, আব্দুর রহমান বুলুর মতো কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতাদের সক্রিয় ভূমিকা তুরাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে, তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সফলতা কামনা করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেছেন তুরাগ থানা এলাকার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park