সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে বেপরোয়া ইট ভাটার মাটি ব্যবসায়ীরা, হুমকির মুখে ফসলি জমি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর ও ইউনিয়ন এলাকায় মাটি বিক্রির মহাউৎসব চলছে। বিশেষ করে কৃষি জমির মাটির উপরিভাগ কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। অনেকে আবার নিয়মনীতি উপেক্ষা করে পুকুর কাটার নামে মাটি বিক্রির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও ঘন্টা খানেক পরে আবারো তা পুরোদমে শুরু করে।
মাটি ব্যবসায়ীরা স্থানীয় কৃষকদের কাঁচা টাকার লোভ দেখিয়ে গ্রামের ফসলি জমি ও চিত্রা,বেগবতী,কপোতাক্ষ নদের পাড়সহ ফসলি জমির বিভিন্ন স্থানে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে ইটভাটায়। প্রকাশ্যে এই সর্বনাশা কান্ড দেখা যাচ্ছে আশপাশের এলাকাতেও। কালিগঞ্জে মোট ১৯টি ইটভাটায় মাটি ব্যবহার করে থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই অধিকাংশের।
গাড়ি প্রতি মাটি বিক্রি হচ্ছে ৫শত থেকে ৮শত টাকা দরে। এক্ষেত্রে গ্রাম কিংবা শহরে মাটি কাটার কাজে দাপিয়ে বেড়াচ্ছে অনিবন্ধিত যন্ত্র দানব ট্রাক্টর। গ্রামের পর গ্রাম এই মাটি বেচে দেওয়ার সর্বনাশা খেলায় মেতে উঠেছে একটি প্রভাবশালী মহল। এতে ফসল ফলানোর জায়গা নেই হয়ে যাচ্ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে ঘর-বাড়ি।
বারবাজার হাইওয়ের থানার ওসি মনজুরুল আলম জানান,মাটি টানার কাজে অনিবন্ধিত ট্রাক্টর মহাসড়কে দেখলেও আমরা নিয়মতি ভাবে মাললা দিয়ে যাচ্ছি।
কালীগঞ্জ কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন,ফসলের জন্য মাটির উপরিভাগের অংশ বা টপ সয়েল সবচেয়ে জরুরী। এটি কেটে ফেলায় মাটির উর্বরতা হারাচ্ছে। এটি নিঃসন্দেহ কৃষি জমির জন্য ক্ষতিকর। ঐ জমিতে আশানুরুপ ফসল হবে না। এক্ষেত্রে উর্বরতা ফেরাতে অধিক পরিমানে জৈব সার ব্যবহার করতে হবে।
কালীগঞ্জ সহকারি কমিশনার(ভূমি) হাবিবুল্লাহ হাবিব বলেন,ইতিপূর্বে বেশ কিছু স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park