সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে বিআরডিবি এর উদ্যোগে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ঋণ সহায়তা এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বিআরডিবি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিআরডিবি গঠিত উপজেলার পৌর সভার ৩নং ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের মহিলা দলের ২৪ জন সদস্যের মাঝে ঋণ সহায়তা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৪৮টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ এনামুল হক বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং নিরাপদ সবজি উৎপাদনে এ ধরনের ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

ত্রিশাল উপজেলা ইউসিসিএ লি. এ-র চেয়ারম্যান জহির মোঃ আতাউর রহমান শামীম বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে লাভজনক
গাছের চারার মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায়, মাঠ কর্মী মাহামুদা পারভেজ প্রমূখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park