সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোঃ সোহেল রানা
রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিকনির্দেশনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজশাহী ব্যাটার্লিয়ন (১ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু দুষ্কৃতিকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্রের চোরাচালান করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ বিভিন্ন স্থানে এ্যাম্বুস করে। দীর্ঘ সময় অপেক্ষার পর অদ্য ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সোনাইকান্দি বিওপি দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর নামক এলাকার আভিযানিক দলটি দেখতে পায় যে, দুইজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তখন বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে চোরাকারবারীদের নিকট থাকা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থলে তল্লাশী করে উক্ত পলিথিনে মোড়ানো শপিং ব্যাগের মধ্যে হতে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ ‘‘সীমান্তে অতন্দ্র এবং সদা জাগ্রত’’ থেকে জনগণকে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সর্বদা সচেষ্ট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park