সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লৌহজংয়ে ‘ডেন্টাল কেয়ার’-এর নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

লৌহজং প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারে ‘তামন্না ডেন্টাল কেয়ার’-এর বিরুদ্ধে দাঁতের চিকিৎসা ও ওয়াশিংয়ের নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। চিকিৎসার আগে খরচের বিষয়ে স্পষ্টভাবে না জানিয়ে পরে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি লাবনী আক্তার (৩৫) নামের এক নারী দাঁতের সমস্যা নিয়ে নওপাড়া বাজারের তামন্না ডেন্টাল কেয়ারে যান। সেখানে একটি নষ্ট দাঁত ফেলার কথা বললে প্রতিষ্ঠানটির মালিক মাওলানা মনির হোসেন তাকে খরচ কমিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে অভিযোগ রয়েছে। তবে দাঁত ফেলার পর চিকিৎসা বাবদ তার কাছে ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে জানান ওই নারী।
এদিকে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, দাঁতের সামান্য সমস্যা নিয়ে তিনি তামন্না ডেন্টাল কেয়ারে যান। চিকিৎসা বা দাঁত ওয়াশ করার আগে তাকে কোনো খরচের কথা জানানো হয়নি। কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার সময় তার কাছে ১ হাজার টাকা দাবি করা হয়।
ওই ব্যক্তি বলেন, একই সময়ে সেখানে চিকিৎসা নিতে আসা আরেক নারী রোগীর কাছ থেকেও কাজ শেষে অতিরিক্ত টাকা দাবি করা হয়। ওই নারী বেশি টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তার সঙ্গে প্রতিষ্ঠানের লোকজনের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। পরিস্থিতি দেখে তিনি ১ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে চলে যান।
ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসা শুরুর আগে সেবার ধরন ও নির্ধারিত খরচ জানানো হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে তামন্না ডেন্টাল কেয়ারের মালিক মাওলানা মনির হোসেনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে ফোনটি কেটে দেন। ফলে তার বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারি ও প্রতিষ্ঠানের বৈধতা, চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের কাছ থেকে আদায় করা ফি-এর বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park