সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রাখা হয়েছে। পরে অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ওরফে রুবেলের শয়নকক্ষ তল্লাশি করে।
এ সময় কক্ষের মধ্যে থাকা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।
গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রুবেল আরও একজন সহযোগীর যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ প্রায় দুই মাসের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park