শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি আশিক সাঈদ ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, মাস্টার্স চালুর বিষয়ে আশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎয় পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান, মনোনয়ন পেলে জয়ের আশাবাদী পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তিকারী কুখ্যাত অনিক,জুনায়েদ সহ ইসলাম ধর্ম অবমাননাকারী সকল অপরাধীর শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করার দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোহাম্মদ সাদী

মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর শানে অবমাননাকর বক্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি
কেরানীগঞ্জের ইকুরিয়া, মীরেরবাগ, মোকামপাড়া ও ব্যাপারীপাড়াসহ আশপাশের এলাকার তৌহিদী জনতার পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর শানে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় তৌহিদী জনতার প্রতিনিধিরা।

সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইকুরিয়া সরদারপাড়ার ইফতেখার জামান অনিক ও জুনায়েদ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেন তারা।

এই মামলার বাদী আরিফুজ্জামান কামাল জানান, ইতোমধ্যে প্রশাসন অনিক ও জুনায়েদকে গ্রেপ্তার করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই

একই সঙ্গে ধর্মীয় অবমাননার বিরুদ্ধে সর্বচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়নের দাবিও জানান তারা। ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মুফতি আবুল হাসনাত ফরিদী জানান,শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে এ দাবির বাস্তবায়ন চান তারা। পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিক সম্মেলন থেকে মহানবী (সা.)-এর শানে অবমাননাকর বক্তব্যের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park