মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সরকারদলীয় জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন হয়নি : ডালিয়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশনে বিগত পাঁচ বছর সরকারদলীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তবে এবার উন্নয়নের স্বার্থে নগরবাসী নৌকায় ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেছেন সাবেক এই সংসদ সদস্য।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন হোসনে আরা লুৎফা ডালিয়া। এসময় তিনি সাংবাদিকদের বলেন, রংপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। কেননা নগরবাসীর ভাগ্য উন্নয়নের মার্কা নৌকা। ২৭ ডিসেম্বর হবে নৌকা মার্কার বিজয়ের দিন।
হোসনে আরা লুৎফা ডালিয়া আরও বলেন, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের সকলের সহযোগিতা এবং রংপুরের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে এবার নৌকা মার্কার বিজয় নিশ্চিত। উন্নয়ন সম্ভাবনাময় রংপুরে দীর্ঘদিন ধরে সরকারদলীয় কোনো প্রার্থী না থাকায় পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। তাই রংপুরবাসী এবার উন্নয়নের স্বার্থেই নৌকার পক্ষে জেগেছে।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park