মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎​

  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

‎আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা এবং এর পাশাপাশি একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, নেছারাবাদ এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
‎
‎​গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা, নেছারাবাদ, পিরোজপুরে এই সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিটি সম্পন্ন হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মো: সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান মাহমুদ (ইউএনও, চলতি দায়িত্ব), ছারছিনা দারু সুন্নাত আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, সার্কেলে এএসপি প্রণয় রায়, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান, প্রমূখ উপস্থিত ছিলেন।
‎
‎​পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক আলোচনা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park