
আবুল হাসনাত রাসেল ”
উৎসব মুখর পরিবেশে ১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় রাজধানীর প্রাণকেন্দ্র আগারগাঁও শহীদ জিয়া উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেলো মানবিক সংগঠন সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের ঢাকা বিভাগীয় নতুন ও পুরাতন স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলন মেলা। উক্ত মিলন মেলায় সবার আগমনে জমে উঠে প্রানবন্ত ও আনন্দ ঘন পরিবেশ। সাহায্যের ঠিকানা সংগঠনটি দীর্ঘদিন যাবত রক্ত দানের পাশাপাশি বিভিন্ন মানব সেবামুলক কাজ করে যাচ্ছে। এই আয়োজনের মাধ্যমে নতুন স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচিত হওয়া সহ , পারস্পরিক যোগাযোগ ও বন্ধন তৈরী করা এবং মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সু সংগঠিত ভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের মধ্যে—
সাবেক প্রধান সমন্বয়ক: আরফিন চৌধুরী
সাবেক ঢাকা বিভাগীয় সমন্বয়ক: রাফাতুল ইসলাম শরিফ
সাবেক দায়িত্বশীল সদস্য: ইয়াসিন আরাফাত লাবিব
সাবেক হেড অব উইমেন্স টিম: ফাতিমা আক্তার
সাবেক হেড অব আইটি: নজরুল ইসলাম
বর্তমান ঢাকা বিভাগীয় সমন্বয়ক: জাহিদুল ইসলাম নাঈম
বর্তমান রংপুর বিভাগীয় সমন্বয়ক: আকাশ
ঢাকা বিভাগীয় দায়িত্বশীল সদস্য: আবুল হাসনাত রাসেল
দায়িত্বশীল সদস্য: মাইদুল শেখ
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগ থেকে আগত আরও অনেক সদস্যবৃন্দ। সকল সদস্যদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আন্তরিক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সামনের দিনগুলোতে সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন সেবা মূলক কাজ করার আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ভবিষ্যতে আরও বিভিন্ন মানব সেবামূলক কাজ করার আশা ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।