সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ শামীম হাসান
শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সারাদেশে একযোগে ভার্চুয়ালি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন। এই অনুষ্ঠানটি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার সকল দপ্তরের অফিসার, রাজনৈতিক দলের প্রতিনিধি, থানা ইনচার্জ, স্বাস্থ্য কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, শিক্ষক, সাংবাদিক সহ সবাইকে বড় পর্দায় দেখান। এরপর শরণখোলা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‍্যালি শেষ করে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ঝোপঝাড় ও জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, চিকিৎসক,পল্লী বিদ্যুৎ, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, শিক্ষার্থী স্কাউট ও বিএনসিসি সদস্যরা অংশ গ্রহণ করেন। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বাংলাদেশ জামায়েত ইসলামী শরণখোলা উপজেলার আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলার সভাপতি মাওলানা মোঃ সরোয়ার হোসেন বাদল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park