সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

লুৎফর সিকদার,
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে মুকসুদপুরে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে ধরে তাকে বেদম ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী তরীক সিকদার পলাতক রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে মিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ে মিমের সঙ্গে তরীক সিকদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় তরীকের প্রথম স্ত্রী ছিলেন। পরে মিম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তরীককে বিয়ে করে।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে স্থানীয়রা জানায়।

গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মিমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় তরীক সিকদার বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায় নাই। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাইবে।

পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান। একই সঙ্গে নিহতের স্বামী তরীক সিকদারকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park